স্টাফ করেসপন্ডেন্ট ::
পোলিং এজেন্টদের স্বাক্ষর অগ্রীম নেওয়ার অভিযোগে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া) আসনের একটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ওই কর্মকর্তাকে প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা খন্দকার মাহমুদুল হাসান।
প্রত্যাহার হওয়া প্রিজাইডিং কর্মকর্তার নাম ফরিদুল আলম। তিনি উত্তর সাতকানিয়ার আলী আহমেদ প্রাণহারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন।
খন্দকার মাহমুদুল হাসান জানান, একজন ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে যেহেতু বিকল্প প্রিজাইডিং কর্মকর্তা রয়েছে তাই ভোটগ্রহণ স্বাভাবিকভাবে চলছে।
চট্টগ্রাম-১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৬ হাজার ৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৭০ হাজার ৯১৫ এবং নারী ভোটার ২ লাখ ৩৫ হাজার ৯৪৪ জন।
এ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৫৭টি।





