স্পোর্টস ডেস্ক::
আইসিসির পুরুষদের ওয়ানডে র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে চতুর্থ স্থান দখল করেছে পাকিস্তান। চলমান ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দারুণ পারফরম্যান্সের সুবাদে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে দলটির।
বর্তমানে পাকিস্তানের রেটিং পয়েন্ট ১০৩। তিন নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার সঙ্গে তাদের ব্যবধান মাত্র ১ পয়েন্ট। পাকিস্তানের এই অগ্রগতিতে এক ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে নেমে গেছে অস্ট্রেলিয়া।
র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। তাদের রেটিং পয়েন্ট ১১৫। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের সংগ্রহ ১০৯ পয়েন্ট। অন্যদিকে, ১০৪ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা।
তালিকার ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। দুই দলেরই রেটিং পয়েন্ট ৯৪। ৯২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে আফগানিস্তান।
এদিকে, ৮২ রেটিং পয়েন্ট নিয়ে নবম অবস্থানে রয়েছে বাংলাদেশ। পাকিস্তানের উত্থানের ফলে ওয়ানডে ক্রিকেটের শীর্ষ দলগুলোর মধ্যে অবস্থানের পরিবর্তন এসেছে।




