চট্টগ্রামের ১৬ আসনে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩১ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট ::

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে প্রায় ৩১ শতাংশ।

 

চট্টগ্রাম-১ আসনে ৪৩ শতাংশ, চট্টগ্রাম-২ আসনে ২২ শতাংশ, চট্টগ্রাম-৩ আসনে ৩৫ শতাংশ, চট্টগ্রাম-৪ আসনে ৩৮ শতাংশ, চট্টগ্রাম-৫ আসনে ২৯ শতাংশ, চট্টগ্রাম-৬ আসনে ৩০ শতাংশ, চট্টগ্রাম-৭ আসনে ৪৩ শতাংশ, চট্টগ্রাম-৮ আসনে ২৯ শতাংশ, চট্টগ্রাম-৯ আসনে ২৮ শতাংশ, চট্টগ্রাম-১০ আসনে ৩০ শতাংশ, চট্টগ্রাম-১১ আসনে ২৮ শতাংশ, চট্টগ্রাম-১২ আসনে ৮৮ শতাংশ, চট্টগ্রাম-১৩ আসনে ৩৯ শতাংশ, চট্টগ্রাম-১৪ আসনে ৪৪ শতাংশ, চট্টগ্রাম-১৫ আসনে ৪৯ শতাংশ, চট্টগ্রাম-১৬ আসনে ৩৯ শতাংশ ভোট গ্রহণ হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ তথ্য জানিয়েছে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা বশির আহমেদ।

 

তিনি জানান, কেন্দ্রে নিরাপত্তা এবং ভোট ব্যবস্থাপনা স্বাভাবিকভাবে চলছে।

 

কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং ভোটাররা সুষ্ঠুভাবে ভোট প্রদান করছেন।

এদিকে সকালে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের গুন্দীপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে মোমবাতি প্রতীকের সমর্থক জহিরুল ইসলাম হেলালকে মারধরের অভিযোগ উঠে। কথা কাটাকাটির একপর্যায়ে তাকে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

 

কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।