আলোচিত হত্যা মামলার পলাতক আসামি ইমতিয়াজ, পিস্তল সহ র‍্যাবের হাতে আটক

চট্টগ্রাম অফিস: 

চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলার প্রধান পলাতক আসামি ইমতিয়াজ সুলতান ওরফে  ইকরামকে বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব-৭।

১৭ ফেব্রুয়ারী (মঙ্গলবার),  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার সহযোগী আবুল কামাল আজাদকেও আটক করা হয়েছে, যার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত হলেন ইমতিয়াজ সুলতান ইকরাম ও সহযোগী আবুল কামাল আজাদ। ২০১৮ সালের আলোচিত স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলার পলাতক আসামি ইকরাম। এ সময় তাদের কাজ থেকে  একটি বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করেন অভিযানকারী: র‌্যাব-৭।

ইকরাম দীর্ঘদিন ধরে পলাতক ছিল এবং আটক এড়াতে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াতো।  এই গ্রেফতারের মাধ্যমে তাসফিয়া হত্যা মামলার মূল আসামিরা আইনের আওতায় আসতে যাচ্ছে।

এ বিষয়ে (১৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় চাঁন্দগাও মিডিয়া সেন্টারে বিস্তারিত প্রেস ব্রিফ করবেন র‍্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হাফিজুর রহমান।