রাউজান প্রতিনিধি::
রাউজান উপজেলা শ্রমিক দলের নেতা মেহেদী হাসান দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হয়েছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড চৌধুরী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
মেহেদী হাসান (৩২) উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক। তিনি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাজীপাড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় মসজিদে নামাজ পড়ে বাড়িতে যাওয়ার সময় মুখোশ পরিহিত কয়েকজন দুর্বৃত্ত মেহেদী হাসানকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। তাঁর বুকে ও পায়ে গুলি লেগেছে। তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম জানান, শ্রমিক দলের এক নেতাকে হুলি করে অজ্ঞাত দুর্বৃত্তরা পালিয়ে যায়।
জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।





