আনোয়ারা প্রতিনিধি ঃ আনোয়ারা উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরী- বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাফর চৌধুরী ট্রাস্ট-এর উদ্যোগে এক হাজার গরীব—অসহায়ের মাঝে ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করা হয়।
১৮ ফেব্রুয়ারী (বুধবার) সকাল ৮ টা থেকে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় ট্রাস্টের চেয়ারম্যান এম. নুরুল হুদা চৌধুরী সহ ট্রাস্টের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় ট্রাস্টের চেয়ারম্যান বলেন, রমজানকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি করছে এবং মালামাল মজুদ রেখে কৃত্রিম সংকট তৈরীর পায়তারা চালাচ্ছে।
তিনি নতুন সরকারে অধিষ্ঠিত সংশ্লিষ্ট মন্ত্রীকে এ ব্যাপারে যথাযথ উদ্যোগ এবং ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। পবিত্র রমজান মাসে জনগণকে অসামাজিক কার্যকলাপ থেকে সম্পূর্ণরূপে বিরত থাকার জন্য অনুরোধ জানান।





