স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম ::
চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। এ সময় ৯ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে এই তথ্য নিশ্চিত করেন র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন।
তিনি জানান, ১৫ নম্বর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫ লাখ ইয়াবা উদ্ধার ও ৯ জনকে আটক করা হয়েছে।





