চট্টগ্রাম অফিস: বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরী- বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাফর চৌধুরী ট্রাস্ট এর চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী বলেন,বাংলা ভাষা আমাদের আত্মপরিচয়ের প্রধান বাহন, এ ভাষার জন্য আমাদের ত্যাগ ও ভালোবাসা স্বীকৃতিস্বরুপ ইউনেস্কো ২১ ফেব্রয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। একুশের চেতনা আজ বিশ্বজুড়ে সকল ভাষার মার্যাদা রক্ষা ও সুরক্ষার আন্দোলনের রুপ নিয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা ভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদের আত্মত্যাগ কথা স্মরণ করে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে (২১ ফেব্রুয়ারী) দিবাগত রাত ১২ টা ১ মিনিটে চট্টগ্রামের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ কালে তিনি এসব কথা বলেন।
এসময় বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মিয়া চৌধুরী- বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আবু জাফর চৌধুরী ট্রাস্টের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ কালে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর আহবায়ক বীরমুক্তিযোদ্ধা ফজল আহমদ চৌধুরী, খুলশী থানা ডেপুটি কমান্ডার এস এম লিয়াকত হোসেন, গেরিলা কমান্ডার ফজল আহমদ, সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা পংকজ দস্তিদার, বীরমুক্তিযোদ্ধা নুরুল আমিন, মুক্তিযোদ্ধার সন্তান মো: রাশেদুল ইসলাম, শামসুল ইসলাম প্রমূখ।





