সিলেটে হবে এআই প্রশিক্ষণ কেন্দ্র: বাণিজ্যমন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক::

 

সিলেটের তরুণদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। এ বিষয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তরুণদের দক্ষতা উন্নয়নে গুরুত্ব

খন্দকার আবদুল মুক্তাদির বলেন, সিলেটে এআই প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের বিষয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহ অথবা তার পরের সপ্তাহে তাকে সিলেটে এনে বিষয়টি নিয়ে আরও আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের অনেক তরুণ ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করছেন। সিলেটের তরুণদেরও প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে এই খাতে যুক্ত করার সুযোগ তৈরি করা দরকার।

তিনি বলেন, যথাযথভাবে প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করা সম্ভব হলে সিলেট থেকে বিপুলসংখ্যক তরুণ ফ্রিল্যান্সিং ও তথ্যপ্রযুক্তি খাতে কাজের সুযোগ পাবেন।

তথ্যপ্রযুক্তিতে বিনিয়োগের সম্ভাবনা

তথ্যপ্রযুক্তিকে বিনিয়োগের সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারলে সিলেটের তরুণরা দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারবেন।

বাংলাদেশের অনেক ফ্রিল্যান্সার মাসে কয়েক শ থেকে কয়েক হাজার ডলার পর্যন্ত আয় করছেন বলেও উল্লেখ করেন তিনি।

যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের তাগিদ

সিলেটে বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে যোগাযোগব্যবস্থা, তথ্যপ্রযুক্তি ও আইনশৃঙ্খলার উন্নয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, একটি অঞ্চলের অর্থনৈতিক পরিবর্তন আনতে শুধু একটি খাতের উন্নয়ন যথেষ্ট নয়। এর পাশাপাশি অবকাঠামো উন্নয়ন এবং দক্ষ জনশক্তি তৈরি করাও জরুরি।

বিনিয়োগ আকর্ষণে উন্নত যোগাযোগব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সিলেট-ঢাকা মহাসড়ক ছয় লেনে উন্নীত করার পাশাপাশি রেল যোগাযোগের উন্নয়নেও কাজ চলছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে সিলেটের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ আরও সহজ হবে।

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদি, সিলেট জেলা পরিষদ প্রশাসক আবুল কাহের চৌধুরী