নিউজ ডেস্ক ::
হাইকোর্টে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসীন রশিদ বুধবার (২৪ জুন) এ রিট দায়ের করেন। রিটে আইন সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিবাদী করা হয়েছে।
রিট আবেদনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সম্পূর্ণ বিলুপ্তি চেয়ে বলা হয়, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার দায়ে পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের বিচারের জন্য বিশেষভাবে এই আইনটি প্রণয়ন করা হয়েছিল। ফলে একাত্তরের যুদ্ধবন্দিদের প্রত্যাবাসনের মধ্য দিয়েই আইনটির মূল কার্যকারিতা শেষ হয়েছে।





