স্টাফ করেসপন্ডেন্ট ::
‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার শঙ্কায় ৩০ জুন পর্যন্ত ঢাকাসহ ৬ জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) এ বিষয়ে প্রজ্ঞাপন দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ঢাকার বাইরের পাঁচ জেলা হলো- চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ও ফরিদপুর ।
প্রজ্ঞাপনে বলা হয়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বেআইনি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা তৈরির আশঙ্কায় দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জানমালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়।
জননিরাপত্তা ও জানমালের নিরাপত্তায় নিশ্চিতে ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত মাঠে থাকবে সেনাবাহিনী।
এর আগে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দলটির নেতাকর্মীরা গোপনে ছোট ছোট মিছিল বা নাশকতা সৃষ্টির চেষ্টা করতে পারে, এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সদর দফতর দেশজুড়ে সতর্কতা জারি করে।





