ফ্যাসিবাদের পতনের পর সমুন্নত করা গণতন্ত্রের পতাকা পুনরায় লাঞ্ছিত করার অপপ্রয়াস চলছে : মইনুদ্দীন কাদেরী শওকত

 

সাংবাদিক মইনুদ্দীন কাদেরী শওকত বলেছেন, ফ্যাসিবাদের পতনের পর সমুন্নত করা গণতন্ত্রের পতাকা পুনরায় লাঞ্ছিত করার অপপ্রয়াস চলছে। ব্যক্তিস্বার্থ ও সুবিধার উর্ধ্বে উঠে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে । স্বৈরাচার ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সৈনিকদের অনৈক্য দেশকে আবারো সংকটের দিকে নিয়ে যাবে।

১২ জুন শুক্রবার বিকাল ৫টায় খুলশী থানাধীন ফয়েজ লেক নুরিয়া মাদ্রাসা গলির ৪ নং রোডে সংবাদ প্রতিদিন’র অফিসে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উদ্যোগে, বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম প্রেসক্লাবের উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত’র ৭২ তম জন্মদিন এবং সংবর্ধনা অনুষ্ঠানে তিনি নিজেই এ একথা বলেন।

ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র সভাপতি শিব্বির আহমেদ ওসমান’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.শফিকুল ইসলামের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংবর্ধিত অতিথি প্রবীণ সাংবাদিক মইনুদ্দিন কাদেরী শওকত এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উপদেষ্টা নুরুল আবসার তৌহিদ।

মইনুদ্দীন কাদেরী শওকত সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন, সাংবাদিকতা শুধুমাত্র একটি পেশা নয়, সাংবাদিকতা একটি দায়িত্ব, যে দায়িত্বের মাধ্যমে গরিব এবং সাধারণ মানুষদের কাছে ন্যায় এবং সত্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করা হয়। একজন সাংবাদিক চাইলেই এমন একটি মানুষের অনেক বড় ক্ষতি করতে পারে এবং একজন সাংবাদিক চাইলেই আবার একজন মানুষকে ন্যায়ের পথে নিয়ে আসতে পারে। আশা করি, সাংবাদিক ভাইয়েরা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে এগিয়ে গেলে আপনারাও একদিন দেশের জন্য সুনাম বয়ে আনবেন ‌।

 

সংবর্ধিত অনুষ্ঠানের প্রধান আলোচক, ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র উপদেষ্টা নুরুল আবসার তৌহিদ বলেন, যোগ্য ব্যক্তিকে যোগ্য সম্মান করতে না পারলে সমাজে গুণীজন সৃষ্টি হয় না। শ্রদ্ধেয় মইনুদ্দীন কাদেরী শওকত বিশ্বের দরবারে দেশের জন্য সুনাম বয়ে এনেছেন। ওনার লেখনীর মধ্য দিয়ে তা প্রকাশ পেয়েছে। তিনি সাংবাদিক সমাজের মাঝে দৃষ্টান্ত হয়ে বেঁচে থাকবেন‌। আমরা এই গুণীজনের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।

সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির সহ-সভাপতি জামাল চৌধুরী বিপ্লব, জাতীয় দৈনিক পর্যবেক্ষণের চট্টগ্রাম ব্যুরো প্রধান, সাপ্তাহিক ও অনলাইন পত্রিকা জাতীয় কন্ঠের সম্পাদক, ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র যুগ্ম- সম্পাদক কবির আহমেদ মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক মো.অলিউল্লাহ চৌধুরী, অর্থ সম্পাদক মো. মোশারফ হোসেন (মাসুদ), দপ্তর সম্পাদক আমান উল্লাহ আমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মইন উদ্দিন, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোলায়মান, দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান মুরাদ হোসেন বিপ্লব, ফেইস দ্যা পিপলস এর চট্টগ্রাম জেলা প্রতিনিধি ওসমান এহতেসাম,স্বপ্নের বাংলা পত্রিকার প্রতিনিধি সৌরভ বিশ্বাস, সাবেক ছাত্রনেতা মো. ফয়েজ আলী,আলী হাসান অপু,৪২নং যুব নেতা আব্দুল খালেক ও আলী আকবর প্রমুখ।