সিএমপি কমিশনার হাসিব আজিজকে সিটিজেন ফোরামের বিদায়ী সংবর্ধনা

নিউজ ডেস্ক ::

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার হাসিব আজিজকে বিদায়ী ও সম্মাননা সংবর্ধনা দিলো সিটিজেন ফোরাম চট্টগ্রাম মহানগর।

নগরের লালদিঘি পাড়স্থ পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ ৩১ মার্চ (মঙ্গলবার ) দুপুরে এ বিদায়ী সংবর্ধনা  অনুস্থিত হয়।

সিএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার মোঃ রইস উদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সিএমপি কমিশনার হাসিব আজিজ।

এ সময় তিনি বলেন, ‘এ সিটিজেন ফোরাম সিএমপি পরিবারের সদস্যের মত, তাঁরা থানা ও এলাকাভিত্তিক সমাজের অপরাধ দমনে আইনি ও নানাভাবে সহযোগীতা করে আসছে, এটি অবশ্যই প্রশংসার দাবিদার। সুতরাং তারা যেন পুলিশের হেল্পিং হ্যান্ড।’

তিনি সিএমপি’র বর্তমান পুলিশ কমিশনারকে এ সিটিজেন ফোরামকে সঙ্গে নিয়ে কাজ করার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সিটিজেন ফোরামের আহবায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এতে আরও বক্তব্য রাখেন,  সিটিজেন ফোরাম চট্টগ্রাম মহানগর এর  আহবায়ক মশিউল আলম স্বপন, সদস্য সচিব ডাঃ আবু নাছের।  ফোরাম এর সদস্যের মাঝে উপস্থিত ছিলেন, মোহাম্মদ এরফানুল হক, আব্দুল মান্নান, ইঞ্জঃ মাহবুবুল হাসান রুমী, বাবলু বড়ুয়া, মো: ইসমাঈল, আব্দুল বারেক, মোহাম্মদ আলমগীর আযম, মো: শফিউল আজিম, কামরুল মোরশেদ তমাল, মোঃ হাসান, সাদিয়া আফরিন প্রমুখ।