নিউজ ডেস্ক::
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এই ভূকম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৬।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জাতীয় কন্ঠ ২৪ কে জানান, এটি একটি মৃদু ভূমিকম্প।
এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ৪৫৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভারতের সিকিম অঞ্চলে।
তাৎক্ষণিকভাবে এখনো দেশে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।





