চট্টগ্রামে অস্ত্রধারী সাদ্দাম ওরফে ‘গলাকাটা বাচা’ গ্রেফতার

ডেস্ক নিউজ ::

চট্টগ্রামে হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি সাদ্দাম হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব-৭।

৪ এপ্রিল শনিবার তার গ্রেফতারের তথ্যটি নিশিত করেন র‍্যাব-৭ এর মিডিয়া উইংস।

র‍্যাব- ৭ জানায়, গত ৩ এপ্রিল (শুক্রবার) বিকেল থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডের দক্ষিণ জঙ্গল  সলিমপুর এলাকায় অভিযান চালিয়ে  তাকে গ্রেপ্তার করা হয়। সে চট্টগ্রামের ‘বড় সাজ্জাদ’ গ্রুপের অন্যতম সহযোগী এবং নগরীর বায়েজিদ আরেফিন নগরের বাসিন্দা।

গ্রেফতার আসামি: মো. সাদ্দাম হোসেন (৩২) নগরের আরেফিন নগর এলাকার আব্দুল করিম এর ছেলে। সে আলোচিত  শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের দ্বিতীয় শীর্ষ সহযোগী, এলাকায় ‘গলাকাটা বাচা’ নামেও পরিচিত।

তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজি, ভূমি দখল ও মাদক ব্যবসাসহ নানা অপরাধ এর অভিযোগ সহ নগরের বিভিন্ন থানায় মামলা রয়েছে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, সন্ত্রাসী সাদ্দাম হোসেনকে দীর্ঘদিন ধরে খোঁজছে পুলিশ। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচলাইশ মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।