মীরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মীরসরাই প্রতিনিধি, চট্টগ্রাম ::
মীরসরাইয়ের সাবেক ইউপি চেয়ারম্যান এস এম আবু তাহের ভুঁইয়াকে (৬৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম মিঠানালা এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি মৃত হাবিব উল্লাহ ভুঁইয়ার ছেলে।
জানা যায়, আবু তাহের ভুঁইয়া ২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, আবু তাহের ভুঁইয়ার বিরুদ্ধে দায়ের হওয়া একটি সিআর মামলায় পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৮ জুন) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।