ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য ফের চালুর ঘোষণা দীনেশ ত্রিবেদীর

নিজস্ব প্রতিবেদক ::

হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশিদের জন্য ২৮ জুন থেকে ভারতে ট্যুরিস্ট ভিসা সুবিধা আবার চালু করার ঘোষণা দিয়েছেন । আজ বৃহস্পতিবার ঢাকায় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাক) এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

সম্প্রতি দিনেশ ত্রিবেদীকে রাষ্ট্রদূত করে বাংলাদেশে পাঠায় ভারত সরকার। নতুন দায়িত্ব গ্রহণের জন্য গত ১২ জুন তিনি বাংলাদেশে পৌঁছান।

 

আজ সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয় পেশ করেন দীনেশ ত্রিবেদী। এর পরই আইভ্যাক-এর অনুষ্ঠানে গিয়ে তিনি বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করার ঘোষণা দিলেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারে পতনের পর থেকে প্রায় দুই বছর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে ভারত। তবে সীমিত পরিসরে চিকিৎসা ভিসা ও বাণিজ্য ভিসা চালু রয়েছে।