চাঁদপুরে ৭ মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের ২০ সদস্য আটক

 

জেলা প্রতিনিধি চাঁদপুর ::

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে সাত মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাংয়ের ২০ সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার (১৫ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, রাতে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী ও কিশোর গ্যাং প্রতিরোধে অভিযান চালানো হয়। অভিযানে ২৭০ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন-নির্মল চন্দ্র দাস, মোহাম্মদ রিয়াদ হোসেন গাজী, সোহরাব রারী, মো. সবির হোসেন, সাদ্দাম, প্রান্ত ও মোহাম্মদ মাসুদ। এছাড়াও কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত ২০ জনকে আটক করা হয়।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, আটক ২৭ জনের নামে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, আটক কিশোর গ্যাং সদস্যদের কাউন্সেলিং করে অভিভাবকের জিম্মায় দেওয়া হবে।

অপরাধ নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।