চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মর্তুজা খানের মায়ের জিয়াফত অনুষ্ঠিত হয় গতকাল রাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান । আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইসরাফিল খসরু, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, যুবদলের সাবেক সভাপতি মোশারফ হোসেন দীপ্তি । অনুষ্ঠানে বিএনপি পরিবারের অঙ্গ সংগঠনের সহযোগী নেতৃবৃন্দ ও অসহায় দরিদ্র চট্টগ্রামের নগরের বিভিন্ন স্তরের জনগণসহ সকলের কাছে দোয়া চেয়ে নেতৃবৃন্দ বলেন, আল্লাহ পাক যেন ওনার আম্মাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন আমিন । খবর বিজ্ঞপ্তির।





