স্টাফ রিপোর্টার ::
চট্টগ্রামের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা করতে এর সহযোগী সংগঠন সিটিজেন ফোরাম অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে এমন অভিমত ব্যক্ত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার ক্রাইম এন্ড মিডিয়া মোঃ রইস উদ্দিন।
মঙ্গলবার সন্ধ্যায় নগরীর ষোলশহর দুই নম্বর গেইট এলাকায় একটি কমিউনিটি সেন্টারে সিটিজেন ফোরাম চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে ইফতার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সিটিজেন ফোরামের সভাপতি ডাঃ আবু নাছের এর সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক মশিউল আলম স্বপন, যুগ্ম সম্পাদক শওকত আলী, নিয়াজ মোহাম্মদ খান, মকসুদুর রহমান, মোঃ ইসমাইল, বাবলু বড়ুয়া প্রমুখ।





